ঘরের নিরাপত্তা বাড়াবেন যেভাবে

S M Ashraful Azom
0
How to increase the security of the room
সেবা ডেস্ক: এখন ঈদের ছুটি চলছে। অনেকেই রাজধানী ছেড়ে নিজ শহরে বা গ্রামে গেছেন প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে। এখনও অনেকে ঢাকা ছাড়ছেন। ছুটির সময় বা এমনিতেও ফ্ল্যাট কিংবা বাড়ি যাই হোক না কেন সেটার নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আপনারই। নিজের ঘরের নিরাপত্তা বাড়াতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. সচেতনতার অন্যতম ধাপ হিসেবে বাড়িতে ভাল মানের ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে পারেন। আজকাল মেমরি স্টোর করে রাখার জন্য মেমরি কার্ড পাওয়া যায়। বাসার ইন্টারনেট চালু রাখুন। এতে আপনি যেখানেই থাকুন না কেন, বাড়ির ভিতরে কী ঘটছে, সে দিকে নজর রাখতে পারবেন ইন্টারনেটযুক্ত মোবাইলের মাধ্যমেই।

২. সিসিটিভি থাকলে বাইরে থেকেও নজর রাখতে পারবেন বাড়ির ভেতরে।

৩. নিজের বাড়ি বা ফ্ল্যাট হলে তা তৈরির সময় বাড়ির দরজা-জানলা নির্মাণের সময় মোটা ও ভারী কাঠ ব্যবহার করুন।

৪. আগুন লেগে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ঘরের ফায়ার সেফটি নিয়ে চিন্তা-ভাবনা করুন। বাড়ির আর্থিং ঠিক আছে কি না সেটা বাড়ি থেকে বের হবার আগে পরীক্ষা করুন। গ্যাসের বার্নার, সিলিণ্ডার এগুলো  ঘর থেকে বের হওয়ার আগে দেখে যান। কারণ গ্যাস ও সিলিন্ডার ব্যবহারের ভুলে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে।

৫. নিজের ফ্ল্যাট হলে মেইন সুইচ এমন জায়গায় বসান যেখানে সহজেই পৌঁছনো যায় ও নাগাল পাওয়া যায়। দরকারে মেইন সুইচ বন্ধ করতে যেন দেরি না হয়।

৬. বাড়ি থেকে  বের হওয়ার আগে প্রতি দরজায় একটু ভারী তালা ব্যবহার করুন। দরজায় ইন্টারলক লাগাতে পারেন।

৭. কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে গেলে ঘর বন্ধ না রেখে কোনও আত্মীয় বা খুব ঘনিষ্ঠ কাউকে রেখে যাওয়ার চেষ্টা করুন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top