ইসলামপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদযাপন

S M Ashraful Azom
ইসলামপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদযাপন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যের আলোকে দেশ ব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী কমিশনার (ভ’মি) সুরাইয়া আক্তার লাকি,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ.প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের ঝোঁপ জঙ্গল পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান