ইসলামপুরে ভয়াবহ অগিকান্ড, প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

S M Ashraful Azom
Islampur fierce fire, loss of about one and a half crore

সেবা ডেস্ক: লিয়াকত হোসাইন লায়ন,জামালপু প্রতিনিধি\ জামালপুরের ইসলামপুরের ঐতিহ্যবাহী গুঠাইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে ভ¯িমভুত হয়ে প্রায় দেড় কোটি টাকার মত ক্ষতি হয়েছে।

জানাগেছে,সোমবার রাতে বাজারের মুদি দোকানী দেলোয়র হোসেনের দোকানের বিদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গুঠাইলবাজারের মুদির দোকানী দেলুর দোকানের বিদ্যুতিক মিটার থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। পরে মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাহিদ ফার্সেমী, দোলোয়র স্টোর,নুর কসমেটিক.মোশারফ টেলিকম,সাহেব আলী স্টোর, নিতাই জুয়েলার্স, শাহলালম স্টোর,সুজন স্টোর,আখি এলোমেনিয়া স্টোর,মা ট্রেডার্স,মায়ের দোয়া মেডিক্যাল হল,ভাই ভাই স্টোর সহ ১১টি দোকান পুড়ে ভস্মিভ’ত হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই ১১টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আঃ গনি জানান,গুঠাইল অগ্নিকান্ডে আনুমানিক ৫০লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান বাড়তে পারে। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থদের প্রতি সহযোগীতার আশ্বাস দিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান