ইসলামপুরে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের শোক দিবস পালন

S M Ashraful Azom
Islampur National Digital Road Transport mourning day observed
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের গুরুস্থান মোড় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামপুর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের সভাপতি বাদল শেখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শেখ দুখু বাঙ্গালী,মানবিক ঢাকা সোসাইটি ব্যবসায়ী ফোরামের যুগ্ম সম্পাদক এম মাহমুদুল হাসান মুকিত,কার্য নির্বাহী সভাপতি হাসেন ঢালী,সহ সাংগঠনিক সম্পাদক হযরত আলী,অর্থ সম্পাদক জিয়াউল হক জিয়া,প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,শ্রম সম্পাদক বিল্লাল হোসেন,দুরমুট ইউনিয়নের সভাপতি শহর আলী প্রমূখ। বক্তারা বঙ্গবন্ধু খুনিদের দ্রুত দেশে এনে বিচার করা সহ গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচার কার্যকর করার দাবী জানান। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় জাতীয় ডিজিটাল সড়ক পরিবহরেন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান