পলাশবাড়ীতে অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

S M Ashraful Azom
Issue of memorandum against illegal irregularities in Palasbari
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাফনের কাপড় পড়ে ৭১ দিনের চলমান আন্দোলনের বিষয়ে অবগত করার লক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি আজ ১৮ আগস্ট আজ রবিবার সকালে ঘন্টাব্যাপী অবস্থান প‚র্বক প্রদান করা হয়েছে।

কাফনের কাপড় পড়ে ৭১ দিনের চলমান আন্দোলনের অষ্টমদিনে আন্দোলনকারী সাংবাদিক আশরাফুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো.আব্দুল মতিনের হাতে এ স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে পলাশবাড়ী উপজেলায় অন্যায় অনিয়ম ও দ‚র্নীতির বিরুদ্ধে নিজের জন্মধারিনী মায়ের হাতে কাফনের কাপড় পড়ে ৭১ দিনের কর্মস‚চী ঘোষণা করেন সাংবাদিক আশরাফুল ইসলাম। এ মাসের গত ১০ আগস্ট হতে হতে তিনি কাফনের কাপড় পড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান