জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

S M Ashraful Azom
Kolkata actress 'protest' in Dhaka over Shravanti
সেবা ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সর্বশেষ ঢাকায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ সিনেমা। ফের এ অভিনেত্রীকে নিয়ে ঢাকায় তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র। ছবির নাম ‘বিক্ষোভ’।

এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

নির্মাতা শামীম আহমেদ রনী জানান, ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। কিছু দিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এর শুটিং হবে।

শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত নয় বলে জানালেন রনী। তবে এতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।

জানা গেছে, ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

শ্রাবন্তী এর আগে শাকিব খানের সঙ্গে ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি সে সময় ব্যাপক প্রশংসিত হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান