ইসলামপুরে চাচার হাতে ভাতিজা খুন

S M Ashraful Azom
0
Nephew murdered by uncle in Islampur
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সেচ মেশিনের পাওনা টাকা চাইতে গিয়ে চাচার ফলার আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রীর চর আকন্দ পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী(৩৫) ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া ও অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সেচ মেশিনের পাওনা সাড়ে ৩ হাজার টাকা নিয়ে ইদ্রিস আলীর সাথে তার চাচা জালাল উদ্দিনের বিরোধ চলছিল। বুধবার ইদ্রিস আলী তার চাচা জালাল উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে জালাল উদ্দিন ও অপর চাচা হাসমত আলী দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিসের ওপর হামলা চালায়। এসময় ধারালো ফলার আঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হয়। পরে স্বজনরা ইদ্রিসকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত দুই চাচাকে গ্রেফতারে অভিযান চলছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top