পিয়া বিপাশা ‘অপেক্ষা’র পর ‘জ্বিন’

S M Ashraful Azom
Pia Bipasha 'Waiting for' Gene '
সেবা ডেস্ক: নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী পিয়া বিপাশা। ছবির নাম ‘জিন’। এটি নির্মাণ করবেন নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে পিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন আব্দুন নূর সজল। ছবির অপর দুই কেন্দ্রীয় চরিত্রে আছেন রোশান ও পূজা।
এর আগে রোশান ও পূজার বিষয়টি চূড়ান্ত হলেও সজল ও পিয়ার অভিনয় নিশ্চিত ছিল না। অবশেষে তাদের নাম জানা গেল। আগামী ২৬ আগস্ট থেকে ‘জিন’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছে এই আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানটি।

ছবির পরিচালক নাদের চৌধুরী জানান, মধুমিতা হাউজিংয়ে শুটিং শুরু হবে ছবিটির। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং চলবে।

এদিকে রোজার ঈদে কয়েকটি নাটকে কাজ করলেও কোরবানির ঈদকে লক্ষ্য করে এখন পর্যন্ত একটি মাত্র নাটকেই অভিনয় করেছেন পিয়া বিপাশা। মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় ‘অপেক্ষা’ নামের নাটকে তার বিপরীতে ছিলেন বড় ও ছোটপর্দার নিয়মিত অভিনেতা ইমন। আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মিম।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান