উপ‌জেলা পর্যা‌য়ের কর্মকতা‌দের নি‌য়ে প্র‌শিক্ষণ আ‌য়োজন

S M Ashraful Azom
0
Planning of training for officers at sub-district level
শামীম তালুকদার: প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে পিআরপিপিএলজিডি প্রককল্পাধীন বদরগঞ্জ উপজেলা প্রশাসনের সভা কক্ষে  ২৬ আগষ্ট সোমবার সকাল ১০:৩০ টায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক আইন ও নীতিমালা” বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি সুইট, চেয়ারম্যান, ‍উপজেলা পরিষদ, বদরগঞ্জ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বদরগঞ্জ,রংপুর ও জনাব নবীরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বদরগঞ্জ, রংপুর। সভাপতিত্ব করেন মৌসুমী আক্তার, সভাপতি, জাগরণ প্রতিবন্ধী নারী পরিষদ। স্বাগত বক্তব্য প্রদান করেন নাসিমা খাতুন, প্রোগ্রাম অফিসার, এনসিডিডাব্লিউ। প্রশিক্ষণ পরিচালনা করেন গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং জনাব হাসানুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর, এনসিডিডাব্লিউ, রংপুর।

এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) এর নেতৃবৃন্দ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top