শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালো ভুটানের প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
Prime Minister of Bhutan wishes Eid to Sheikh Hasina
সেবা ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করে লোটে শেরিং এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

টেলিফোনে লোটে শেরিং ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

দু’জনের মধ্যে ১০ মিনিট স্থায়ী এ টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

গেল সোমবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, বিচারকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান