প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত ক্রি‌কেটার সাব্বিরের

S M Ashraful Azom
Prime Minister's wedding invitation to cricketer Sabbir
সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান তার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার রাতে সাব্বির তার বাবা-মাকে নিয়ে গণভবনে যান এবং বিয়ের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। খবর বাসস ও ইউএনবির।

বিয়ের কার্ডে পাখির একটি ছোট খাঁচা রয়েছে। সাব্বির সহাস্যে প্রধানমন্ত্রীকে এর ব্যাখ্যা দেন এভাবে যে, এটা বিয়ের পর বন্দিদশার প্রতীক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী কার্ড গ্রহণ করে সাব্বিরকে দোয়া করেন এবং তার জীবনের নতুন ইনিংসের সফলতা কামনা করেন। অলরাউন্ডার সাব্বিরের বিয়ের সংবর্ধনা ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।

গত মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন সাব্বির। তবে টানা খেলার মধ্যে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি। আজ শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে হলুদ দিয়ে শুরু হবে সাব্বির-অর্পার বিয়ের আনুষ্ঠানিকতা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান