উপজেলা প্রেসক্লাবের সদস্য হলেন শামীম তালুকদার

S M Ashraful Azom
Shamimul Islam is a member of Upazila Press Club
বকশীগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক শামীমুল ইসলাম (শামীম তালুকদার) কে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য পদ দেওয়া হয়েছে। সাংবাদিক শামীম তালুকদার দীঘদিন ধরে বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। এছাড়াও তিনি বকশীগঞ্জ থেকে প্রকাশিত সেবা হট নিউজ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

আজ রোববার দুপুরে উপজেলা প্রেসক্লাবের জরুরী সভায় তাকে নতুন সদস্য পদ দেওয়া হয়। তিনি সকলের সহযোগিতায় দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জরুরী সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক আঃ রাজ্জাক মাহমুদ, সাংবাদিক এসএম আশরাফুল আজম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান, সাংবাদিক রাশেদ আলম সম্রাট, নতুন সদস্য ও সাংবাদিক শামীমুল ইসলাম ও সরকার আকতার হোসেন উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান