ইসলামপুরে সুধীদের সাথে মত বিনিময়

S M Ashraful Azom
Talks with Islampur Sudhis
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নাগরিকদের সার্বিক সুবিধা,বেপরোয়া অটোরিক্সা নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে সুধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌর কার্যালয়ে  মেয়র আব্দুল কাদের শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

এ সময় তিনি পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নের অটো রিক্সা পরিচালনা ক্ষেত্রে শর্ত,নীতিমালা বাস্তবায়ন করা সহ অটো রিক্সায় চাপায় নিহত  মঞ্জুর পরিবারকে অটো মালিক সমিতি’র পক্ষ থেকে সহযোগিতার করার নির্দেশ প্রদান করেন।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,ইসলামপুর সার্কেলের সহাকারী পুলিশ সুপার সুমন মিয়া,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া ও আফরোজী আক্তার তানিয়া,উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সচিব মিন্টু,বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক, দৈনিক ইত্তেফাক জামালপুর প্রতিনিধি এসএম হালিম দুলাল, সাংবাদিক ওসমান হারুনী,ইসলামপুর উপজেলা শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক জুয়েল বক্তব্য রাখেন প্রমূখ।

এ সময় সুধীজন,সাংবাদিক,কলাকৌশলী,জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান