দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র থেকে কিশোরের লাশ উদ্ধার

S M Ashraful Azom
Teenager's body recovered from Brahmaputra in Dewanganj, Jamalpur
 লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোলস করতে নেমে নিখোঁজ ওমর আলী (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তার লাশ উদ্ধার করে।

জানাগেছে, উপজেলার ঝালুর চর গ্রামের ছানু মিয়ার ছেলে ওমর আলী (১৫) শুক্রবার দুপুরে বাড়ীর কাছে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে নিখোঁজ ওই কিশোরের সন্ধানে বিকাল থেকে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি তবে শুক্রবার নিখোঁজের কোন সন্ধান না পাওয়ায় শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্রহ্মপুত্র নদে আবার উদ্ধার অভিযান চালায়। উদ্ধার তৎপরতার এক পর্যায়ে আজ দুপুরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বলেন, নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান