যে কারণে পেশা বদল করেছেন পর্ণ তারকা মিয়া খলিফা

S M Ashraful Azom
That is why porn star Mia Khalifa has changed the job


সেবা ডেস্ক: এক সময়কার জনপ্রিয় নীল সিনেমার তারকা মিয়া খলিফা। পর্ন ছবিতে অভিনয় করে বেশি পরিচিতি পেয়েছেন তিনি।

তবে এই পেশায় কাজ করে সেভাবে টাকা রোজগার করতে পারেননি। কারণ পারিশ্রমিক ছিল খুবই কম। তাইতো অভিনয় ছেড়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিয়া খলিফা।

আরও পড়ুন: 

সাক্ষাৎকারের কিছু অংশ নিজের টুইটারে শেয়ার করেছেন এই সাবেক পর্ন স্টার মিয়া খলিফা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মিয়া খলিফার কথায়, মানুষের ধারণা পর্ন ছবিতে অভিনয় করে আমি হয়ত মিলিয়ন ডলার রোজগার করেছি। তবে এমনটা এক্কেবারেই সত্যি নয়। পর্ন ছবিতে অভিনয় করে আয় হয়েছে মাত্র ১২ হাজার ডলার।

মিয়া খলিফা আরো বলেন, পর্ন দুনিয়া ছাড়ার পরও পর্নস্টার হিসাবে নিজের ইমেজ থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল। গত ৫ বছর হল এই দুনিয়া থেকে বের হয়ে আসার পরও সার্চিংয়ে আমার নাম বারবার উঠে আসে। সে কারণেই অনেকের ধারণা হয়ত আমি এখনও পর্ন ছবিতে কাজ করি।

মিয়া খলিফা আরও জানান, পর্ন ছাড়ার পর কাজ পেতে ভীষণই সমস্য হয়েছিল। কারণ তাঁর বায়োডাটায় তখন কিছুটা গ্যাপ পড়ে গিয়েছিল। তবে পর্ন ছাড়ার পরও কয়েকবার পুরনো কিছু ভিডিওর লিঙ্ক শেয়ার করে কিছু টাকা রোজগার করেছিলেন বলে জানান তিনি।

মিয়া খলিফা বলেন, ২০১৪ এর অক্টোবরে প্রথম পর্ন ছবিতে তিনি কাজ করেন। তারপর মাত্র কয়েক মাস তিনি এই দুনিয়ায় কাজ করেছেন। এখানেই শেষ নয়, পর্ন ছবিতে কাজ করার জন্য কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন মিয়া খলিফা।

প্রসঙ্গত, মিয়া খলিফার জন্ম লেবাননে। মাত্র ১০ বছর বয়সে তিনি আমেরিকায় চলে যান। ২০১৪ সালে পর্ন ছবিতে আসার পর সবচেয়ে বেশি জনপ্রিয় পর্নস্টারের স্বীকৃতি পান তিনি। বর্তমানে সাংবাদিক হিসাবে মিয়া খলিফা একটি খেলাধুলার অনুষ্ঠান পরিচালনা করছেন।

 -মিয়া খলিফার হট নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান