
রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় দি মেসেজ ফাউন্ডেশন ঢাকা’র উদ্যোগে ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বৈশাখী চর এলাকার বানভাসি হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন দি মেসেজ ফাউন্ডেশন ঢাকা ও মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শাইখ মুহাম্মাদ সাইফুল ইসলাম খান মাদানী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বিএনপি নেতা ভুলু জমিদার, বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমাদ সরকার, যুগ্ম সম্পাদক জিন্নাহর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, বৈশাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি সদস্য জিতেন্দ্রনাথ মন্ডল ও যুবলীগ নেতা আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার যমুনা নদীর বৈশাখী চর এলাকার বানভাসি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০জন হতদরিদ্র শিক্ষার্থীর হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল, চিড়া, গুড়, মুড়ি, লবন ও তেল তুলে দেয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।