ইসলামপুরে আ’লীগের জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল

S M Ashraful Azom
The National Mourning Day and Dua Mahfil in Islampur
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে উপজেলা আওয়ামী লীগ সহ ১২ইউনিয়নে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় ও জাতীয় পতাকা অর্ধ নির্মিত ও কালো পতাকা উত্তোলনে করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে দিবসটির সুচনা করা হয়।

দুপুরে জেজেকেএম গালর্স স্কুল এনড কলেজ হল অডিটরিয়ামে আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন,প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামান আবু নাছের চার্লেস চৌধুরী,আঃ রাজ্জাক লাল মিয়া,মজিবর রহমান শাহজাহান, শাহাদত হোসেন স্বাধীন, যুগ্ম সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,পৌর মেয়র আঃ কাদের শেখ, যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক শাহ সালাউদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারন সম্পাদক অংকন কর্মকার,কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠিত শোক সভায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,ওলামালীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান