বকশীগঞ্জে ৫ ডেঙ্গু রোগী শনাক্ত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ৫ ডেঙ্গু রোগী শনাক্ত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। গত চার দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ৫ জন রোগী শনাক্ত করেছেন।

যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের কে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ থেকে জানা যায়, এখন পর্যন্ত পাচজন রোগীকে শনাক্ত করা হয়েছে। রোগীরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাব্বির আহমেদ (২০), ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামের নুর হোসেনের ছেলে রাসেল মিয়া (২৪), বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের আবু বকরের ছেলে রবিউল ইসলাম (২০), কাছিমারচর গ্রামের বিপুল মিয়া (২৬), খোশালপুর গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম ৩৫) ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল আরেফিন জানান, রোগীদের শনাক্তের পর তাদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান