রক্তদানে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
We should all come forward in blood donation: Minister of Culture
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুস্থ ও সবলরা প্রতি তিন মাস অন্তর রক্ত দিতে পারে। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ, ক্যান্সারসহ অনেক রোগের ঝুঁকি কমে। ডেঙ্গুর এ মৌসুমে রক্তের চাহিদা বেশি। তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসা উচিত।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 'স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, শোকদিবস উপলক্ষে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারা সবাই বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসেন বলেই আমরা মনে করি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান