মালি শান্তি রক্ষা মিশনে আরও ১৭০ পুলিশ সদস্যের যোগদান

S M Ashraful Azom
0
মালি শান্তি রক্ষা মিশনে আরও ১৭০ পুলিশ সদস্যের যোগদান
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের আরও ১৭০ সদস্যের দুইটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে (United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) ব্যানএফপিইউ-১ ও ২ Bangladesh Formed Police Unit (BANFPU)-1, 2 কন্টিনজেন্ট প্রতিস্থাপন (Rotation) করছে। উভয় দলের সদস্যরা ২৬ সেপ্টেম্বর ২০১৯ খ্রিমঙ্গলবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। ১৪০ সদস্যের (BANFPU)-1 কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। এয়াড়া, মালিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপর কন্টিনজেন্ট (BANFPU)-2 এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মুঃ মাসুদ রানা।

পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদেরকে বিমানবন্দরে বিদায় জানান।

গত ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali ইউনিটটি মালির উল্টর ভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুতক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে। অত্যন্ত দুর্গম ভৌগলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের পুলিশ সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top