বিনামূল্যে স্যানেটরি ন্যাপপিন বিতরন

S M Ashraful Azom
বিনামূল্যে স্যানেটরি ন্যাপপিন বিতরন
সেবা ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহযোগিতায় ও বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বিনামূল্যে স্কুল-মাদ্রাসা ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপপিন বিতরন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বিতরনী সভায় নিরাপদ-২ প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। বক্তব্যদেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য, ডাঃ দীন মোহম্মদ খোকা, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,খান আবু বক্কর, প্রকল্প সমন্বয়কারী রওশন আরা রিতু,নাদিয়া আফরিন প্রমূখ।

এ সময় ছাত্রীদের মাঝে ৩২০ পিস ন্যাপপিন বিতরন করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান