সেবা হট নিউজ: রেস্টুরেন্টগুলোতে ফাস্ট ফুড ধরনের যত খাবার আছে তার মধ্যে ফ্রাইড চিকেন সবার একটু বেশিই পছন্দের।উপকরণ:
মুরগির মাংস ৭ পিস,
আদা বাটা ১ চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
গোল মরিচের গুঁড়া ১ চা চামচ,
ফিশ সস ১ টেবিল চামচ,
সয়া সস ১ টেবিল চামচ,
কেক ফ্লাওয়ার ৪ কাপ (না পেলে ময়দা তিনভাগ আর কর্নফ্লাওয়ার একভাগ),
লবণ পরিমাণ মতো,
শুকনো মরিচের গুঁড়া ১ টেবিল চামচ। প্রথমেই মুরগির মাংসের পিসগুলো মেরিনেট করে নিন। মেরিনেট করার জন্য একটি বাটিতে ১ টেবিল চামচ ফিশ সস ও ১ টেবিল চামচ সয়া সস, ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ গোল মরিচের গুঁড়া দিন। এখানে একদম লবণ দেয়া যাবে না।
এবার মিশ্রণে চামড়াসহ মুরগির মাংসের টুকরোগুলো মিশিয়ে দুই ঘণ্টা মেরিনেট করুন। একটি শুকনো বাটিতে কেক ফ্লাওয়ার নিয়ে ১ টেবিল চামচ মরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ লবণ দিন। এবার মেরিনেট করা মুরগির মাংস কেক ফ্লাওয়ারে কোটিং করে নিতে হবে। কোটিং করার পর একটি বাটিতে সাধারণ তাপমাত্রার পানিতে ছেড়ে দিন। বাবল না ওঠা পর্যন্ত মাংসের পিস পানিতে ভিজিয়ে রাখুন।
বাবল ওঠা বন্ধ হলে আবারো কোটিং করে নিতে হবে এবং এটা হালকা ঝাঁকুনি দিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে ভেঁজে নিন। ভাঁজার সময়ে কিছুটা ফেনা উঠবে কিন্তু ১০ থেকে ১৫ মিনিট পর যখন কোনো ফেনা দেখা যাবে না তখন বুঝবেন চিকেন ফ্রাইগুলো একদম ভাঁজা হয়ে গেছে। ব্যাস এবার পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার ফ্রাইড চিকেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।