সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিদেশী পিস্তল সহ গ্রেফতার ২৯

S M Ashraful Azom
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিদেশী পিস্তল সহ গ্রেফতার ২৯
সেবা ডেস্ক: সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৩ আসামীসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন,  ২০ পিচ ইয়াবা, ৫২ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আজ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত  আটটি থানার  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২ জন,কলারোয়া থানা থেকে ৪ জন,তালা থানা থেকে ১ জন,কালিগঞ্জ থানা থেকে ৬ জন,শ্যামনগর থানা থেকে ৯ জন,আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ১ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।এছাড়াও বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান