সরিষাবাড়ীতে প্রতিবন্ধি কৃষককে জবাই করে হত্যা

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে কৃষককে জবাই করে হত্যা
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক আবুল কালাম (৫০)কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের উচচ গ্রাম বিল পাড়ের ব্রীজ পাড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল কালাম উপজেলার উচ্চ গ্রামের মৃত মাজম আলী চৌকিদারের ছেলে।

    নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) বলেন, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে মোবাইল ফোন পেয়ে ঘর থেকে রেব হবার পর ফেরেনি।     

মঙ্গলবার সকালে চারণ ভ‚মিতে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জানাজানি হবার পর স্বজনরা লাশ সনাক্ত করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান