সাদুল্যাপুরে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আটক

S M Ashraful Azom
0
সাদুল্যাপুরে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আটক
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার তাঁতীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান আলীকে (৫০) আটক করেছে পুলিশ।

আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের পর পুলিশ ওই বিদ্যালয় থেকেই ওসমান আলীকে আটক করে থানায় নিয়ে যায়। শিক্ষক ওসমান আলী উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে।

থানা সুত্রে জানা গেছে, কয়েকদিন থেকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান আলীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তোলেন কয়েক ছাত্রী। এনিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ওই বিদ্যালয়ে এসে অভিভাবকরা প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে এই ঘটনা নিয়ে বিদ্যালয়ে একধরণের শালিস বৈঠক বসে। এতে শিক্ষক ওসমান আলীর পক্ষে-বিপক্ষে অবস্থান নেন উপস্থিত লোকজন।



সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিদ্যালয়ে হাজির হয়। এসময় পুলিশের সামনে চতুর্থ শ্রেণীর একজন এবং পঞ্চম শ্রেণীর দুইজন ছাত্রী ওই শিক্ষক ওসমান আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। তাদের কথা শুনে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ শিক্ষক ওসমান আলীকে থানায় নিয়ে যান।



সাদুল্যাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেওয়ান মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় শিক্ষক ওসমান আলীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সঠিক বলে মনে হয়েছে। তাই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার বলেন, সংবাদ শুনেই আমি ঘটনাস্থলে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়েছি। তিনি তদন্ত করে রিপোর্ট দিলেই অভিযুক্ত শিক্ষক ওসমান আলীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top