টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন
সেবা ডেস্ক: আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতির উদ্যোগে সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন নির্ধারনসহ- ৭ দফা দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। 

মানববন্ধন চলাকালে প্রথমিক মিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুল্যাহ্ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.মোজাহারুল ইসলাম মাজহারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনার রশিদ, মো.আক্তারুজ্জমান, সহ-সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সহ-মহিলা সম্পাদিকা লিপি আক্তার, সদস্য আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা, মো. আব্দুর রশিদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাত দফা দাবি তুলে দরেন। দাবি গুলো হচ্ছে অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন স্কেল প্রদান। প্রাথমিক শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির গ্রহন করা। পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরাসরি নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকদের ন্যায় প্রদান করা। চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা। বিদ্যালয়ের পাঠদানের সময় সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারন করা।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী ভেকেশনাল সার্ভিসের পরিবর্তে নন-ভেকেশনাল সার্ভিস হিসেবে গণ্য করা। পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেলসহ সকল প্রকার জটিলতা নিরসন করা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top