প্রকৃতিতে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

S M Ashraful Azom
0
প্রকৃতিতে আসছে তীব্র শৈত্যপ্রবাহ
সেবা ডেস্ক: আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী বছরের শীতলতম মাস জানুয়ারি। এ মাসে এমনিতেই শীতের প্রকোপ একটু বেশি থাকে। ২০১৮ ও ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা রেকর্ড গড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। এবারো সে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জানুয়ারিতে অন্তত দু’টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। এছাড়া দু’থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মাহনাজ খান জানান, ২০১৯ সালের ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর রাতের শেষ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং দু’টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর রাতের শেষ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ রয়েছে। যার কারণে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। আর রাতের তাপমাত্রা হ্রাস পাবে।

সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা আরো কমবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপামাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top