শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা: সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা সংবাদ সম্মেলন
রেজাঊল করিম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বীরমুক্তিযোদ্ধা মরহুম ছামিউল হকের বসতবাড়িতে সন্ত্রাসী, মাদক সেবী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে পৌরশহরের শহীদ মিনার চত্তরে নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা মরহুম ছামিউল হকের স্ত্রী ফিরোজা বেগম।

তিনি জানান, উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম ছামিউল হকের স্ত্রী ফিরোজা বেগম ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত স্থানীয় জালাল উদ্দিনের ছেলে রুমান মিয়া, আজবাহার আলীর ছেলে এনামূল হক, গোডু মিয়ার ছেলে বাদল মিয়াসহ ৮/১০ জনের শত্রæতা চলে আসছে।

তিনি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি ওইসব সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা করে। এ সময় আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যাবার জন্যে হুমকি ধামকি দেয়। এমনকি আমরা বাড়ি ছেলে চলে না গেলে তারা আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতার জন্যে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।

এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এ সময উপস্থিত ছিলেন, তার পুত্রবধূ রিনা নাছরিন, মেয়ে সুফিয়া বেগম, রোজিনা বেগম, বীরমুক্তিযোদ্ধা  আব্দুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, গোসাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গির আলম ও নুর ইসলাম প্রমূখ। 



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান