বকশীগঞ্জে বেশি মূল্যে লবন বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা!

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে বেশি মূল্যে লবন বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা!
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে লবন নিয়ে গুজব তৈরি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। লবনের মূল্য বৃদ্ধি হয়েছে এবং লবনের মজুদের শেষ হয়ে গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লবন কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে।

অনেক ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগিয়ে লবনের মূল্য বৃদ্ধি করে হাতিয়ে লাখ লাখ টাকা।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দোকান গুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ৩৫ টাকার লবন কতিপয় ব্যবসায়ী ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন।

এ খবরে বিকালেই অভিযানে নামেন ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।

উপজেলা বাজার পরিদর্শন করে ইউএনও ও এসিল্যান্ড সব ব্যবসায়ীকে সতর্ক করে দেন এবং নির্ধারিত মূল্যে লবন বিক্রির নির্দেশ দেন। এছাড়াও অনেক ব্যবসায়ীর বাড়িতে অবৈধ মজুদ আছে কিনা তল্লাশি চালানো হয়।

এদিকে মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে মঙ্গলবার বিকালে অভিডান চালিয়ে অতিরিক্ত মূল্যে লবন বিক্রি করায় মমিজল হক নামে নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা এই জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম জামশেদ খোন্দকার জানান, কৃত্তিম সংকট তৈরি করে কিংবা গুজব ছড়িয়ে লবনের মূল্য বৃদ্ধির কোন সুযোগ নেই। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক বাজার মনিটরিং করছে , কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top