
রেজাউল করিম বকুল, জেলা প্রতিনিধি, শেরপুর : কেক কাটা, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে শিশুদের সমাবর্তন (গ্রাজুয়েশন) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এপি ওয়ার্ল্ড ভিশনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু।
উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কাটেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভিন।
বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল বাতেন প্রমূখ। এতে উপজেলাএপি ওয়ার্ল্ড ভিশনের তত্বাবধানে শিশুদের প্রারম্ভিক যতœ বিকাশ ১২টি কেন্দ্রের ৩শ শিশুরা পৃথকভাবে সমাবর্তন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। পরে কেক কাটা ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।