সেন্সরে আটকে গেলো দেবের পাসওয়ার্ড

S M Ashraful Azom
সেন্সরে আটকে গেলো দেবের পাসওয়ার্ড
সেবা ডেস্ক: আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সিনেমা ‘পাসওয়ার্ড’। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে ঢাকার ফ্লাইট ধরছেন সিনেমাটির নায়ক দেব, নায়িকা রুক্মিণী ও পরিচালক কমলেশ্বর মুখার্জি। বিমানবন্দর থেকে মিডিয়ামঞ্চকে ঢাকায় আসার খবর নিশ্চিত করছেন সিনেমাটির পরিচালক কমলেশ্বর মুখার্জি।

অথচ নামের কারণে আজও (২৬ নভেম্বর) বাংলাদেশের সেন্সর ছাড়পত্র পাইনি কলকাতার সিনেমা ‌‘পাসওয়ার্ড’। বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানিয়েছেন, ‘পাসওয়ার্ড’ নামে শাকিব খানের একটি ছবি মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেওয়া যুক্তিসংগত হবে না। এই ব্যাপারে আমদানিকারকের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটি পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

এই ব্যাপারে কলকাতার ‌‘পাসওয়ার্ড’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, ‘পাসওয়ার্ড’ নামেই আমরা সিনেমা আমদানির অনুমোদন পয়েছি তথ্য মন্ত্রণালয় থেকে। সমস্যা থাকলে তো অনুমোদন হওয়ার কথা না। তাহলে এখন সমস্যা কোথায়? আমরা বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলছি।

অথচ সিনেমাটির বাংলাদেশে সেন্সর ছাড়পত্র না পাওয়ার ব্যাপারে কিছুই জানেন না সিনেমাটির পরিচালক কমলেশ্বর মুখার্জি। আমাদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, বাংলাদেশের এই জটিলতার কথা আমরা কিছুই জানিনা। কিছুক্ষণ পর বাংলাদেশে আসছি। তখন ব্যাপারটি জেনে মন্তব্য করতে পারবো।

‘পাসওয়ার্ড’ সিনেমার বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত বাংলাদেশের সিনেমা ‘ক্যাপ্টেন খান’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। গত বছরের ২২ শে আগস্ট ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

কলকাতায় দূর্গাপূজায় মুক্তি পাওয়া কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমাটিতে দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রুক্মিনী মৈত্র এবং আদিত রায় অভিনয় করেছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান