দেওয়ানগঞ্জে সিএফদের সাথে আলোচনা সভা

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে সিএফদের সাথে আলোচনা সভা
মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ): BIeNGS প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলায় আজ ১৮ নভেম্বর সিএফদের মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি ও নেতৃত্ব উন্নয়ন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহনা পারভীন। তার শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রামের জনসাধারণ, গর্ভবর্তী নারী, দুগ্ধদানকারী মা, দুই বছরের নিচে শিশু, পাঁচ বছরের নিচে শিশু, ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে উন্নয়ন সংঘ (BIeNGS project )   নির্রলস ভাবে কাজ করে যাচ্ছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার জামালপুর এর, মোঃ সাখাওয়াত হোসাইন। আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ ইসলামপুর এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন। আরও উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) , সিএফ মোঃ শরিফুল ইসলাম, সিএফ দুলাল হোসেন, সিএফ রোজি পারভীন, সিএফ জিন্নাত রেহেনা, সিএফ সুফিয়া খাতুন।

একে একে সকলে পরিচয় ও কুশবিনিময় করেন। উক্ত সভায় সিএফ গন স্ব- স্ব- কর্ম এলাকার কাজের অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করেন এবং গ্যাপের ফলোআপ সম্পর্কে আলোচনা করা হয়।
উক্ত সভায় নেতৃত্ব উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন মামুন ভাই। তিনি আলোচনা করেন নেতৃত্ব কি? নেতা কাকে বলে?  নেতার দক্ষতা, নেতার বৈশিষ্ট্য, নেতার গুণাবলী ইত্যাদি। সকলে প্রতিটি পিজি গ্রুপের নেতাদের দক্ষতা অর্জনের জন্য নেতৃত্ব উন্নয়ন সেশন পরিচালনা করার জন্য পরামর্শ দেন।

উক্ত সভায় মোঃ সাখাওয়াত হোসাইন,  ফসল উৎপাদন বৃদ্ধি, ফসলের রোগ বালাই, রোগ বালাই প্রতিরোধ, রোগ বালাইয়ের প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে কৃষকদের উৎসাহিত করতে পরামর্শ দেন।

যেমন আই পি এম পদ্ধতি, ফ্রাউম পদ্ধতি, আলোর ফাঁদ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরি শেষে সকলকে আন্তরিকতার সহিত মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কাজ করার জন্য পরামর্শ দেন।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top