
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, গম ,তিল ও পেঁয়াজ এর বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষিবিদ মো. শহীদুজ্জামান, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ১ হাজার কৃষককে ভুট্টা বীজ, ১ হাজার কৃষককে সরিষা বীজ, ৪০০ কৃষককে গম বীজ, ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও ৫০ জন কৃষককে তিলের বীজ বিতরণ করা হবে।
বীজের সঙ্গে প্রত্যেক কৃষককে ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।