
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্যারা মাউন্ট কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি-প্যারেটরী বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
প্যারা মাউন্ট কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি-প্যারেটরী বিদ্যালয়ের অধ্যক্ষ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান আরজু, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খান, অভিভাবক আকরাম হোসেন, আল-আমিন, শাহীতাজ পারভীন, বিদায়ী শিক্ষার্থী তানজিলুর রহমান, মাহী মল্লিক, আয়েশা সিদ্দিকা মাওয়া, শিক্ষার্থী মায়িশা তাহসিন নোভা, কানিজ ফাতেমা, ফাহিম আহমেদ, নুশরাত জাহান মিম, ইসরাফিল ইসলাম, সালমান ফারসি, সাদিয়া মাহমুদ, ইকরামুল হক ও বোরহান রহমান বাঁধন প্রমূখ।
উল্লেখ্য, প্যারা মাউন্ট কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি-প্যারেটরী বিদ্যালয় থেকে এবারের পিইসি পরীক্ষায় ৪৪জন শিক্ষার্থী অংশ নিবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।