
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রাম চিরে বয়ে যাওয়া দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার দুপুর ১২ টায় দক্ষিণ কুশলনগর গ্রামের পাশে দশানী নদীতে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও ২৪০০ মিটার পাইপ তাৎক্ষণিক পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ড্রেজার মালিক না পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নি।
জানা গেছে, দক্ষিণ কুশলনগর এলাকার প্রভাবশালীরা নিজেদের স্বাথ হাসিল করার জন্য দীঘদিন ধরে প্রশাসনের অগোচরে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল।
বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের পাশাপাশি আবাদি জমি নদী গভে বিলীন হতে থাকায় স্থানীয় কয়েকজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি অবহিত করেন।
ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার বিষয়টি আমলে নিয়ে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ও বকশীগঞ্জ থানার ওসি মো.হযরত আলীকে সঙ্গে নিয়ে ওই গ্রামে অভিযানে যান।
ইউএনও ও অন্যান্য কমকতাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন মালিক ও শ্রমিকরা দ্রæত পালিয়ে যায়। পরে সকলের উপস্থিতিতে দুটি ড্রেজার মেশিন ও ২৪০০ মিটার পুড়িয়ে ধ্বংস করে দেন ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আ.স.ম জামশেদ খোন্দকার জানান, বকশীগঞ্জের কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।