ভার‌তের ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

S M Ashraful Azom
0
ভার‌তের ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে ভয়াবহ আগুন
সেবা ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতের ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

আগুন দেখে ভয়ে চিত্‍‌‌কার করতে থাকেন যাত্রীরা। ট্রেনের মধ্যে হুড়োহুড়িও শুরু হয়ে যায়। অল্পের জন্য বড় বিপদ কিছু ঘটেনি। অগ্নিপ্রতিরোধ দফতরের কর্মীরা এসে, দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ল
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, কামাখ্যা এক্সপ্রেস বেনারস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সাত নম্বর বগিতে আগুন ধরে যায়।

ওই কামরার যাত্রীরা জানিয়েছেন, জোড়াই স্টেশন আসার আগেই সিটের নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা ভয়ে চিত্‍‌‍কার শুরু করে দেন। আতঙ্কিত হয়ে তারা হুড়োহুড়িও শুরু করে দেন। 

জানা গেছে, ট্রেনটি জোড়াই স্টেশনে ঢুকলে, ওই কামরার যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন।

ততক্ষণে খবর পেয়ে, রেলের পক্ষ থেকে দমকল বাহিনীকে অ্যালার্ট করা হয়। কয়েক মিনিটের মধ্যে দমকল বাহিনী চলে আসে। দ্রুত কামরার আগুন নিভিয়ে ফেলেন দমকলের কর্মীরা। সে সময় আপলাইনের ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ রাখতে হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top