
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সংবাদপত্রের মাধ্যমে জেনেছি গত কয়েক দিনে চালের দাম কিছুটা বেড়েছে। তবে আমরা বাজার মনিটর করছি। দেখা গেছে সরু চালের দাম একটু বেড়েছে।
রোববার খাদ্য ভবনের সম্মেলনকক্ষে চাল-মিল মালিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী পেঁয়াজের মতো চালের দাম নিয়ে যেন সমস্যা না হয় সে বিষয়ে মিল মালিকদের লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন।
আমাদের এখনো অনেক চাল মজুদে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওএমএস ডিলাররা ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করতে পারছেন না। তাই তারা এগুলো নিতে চান না। এর মানে এই নয় যে গুদামের চাল খারাপ।
চাল রফতানি করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, রফতানি করতে হলে সরু চাল করতে হয়। কিন্তু সবাই এটি খায়। তাই এর রফতানির অনুমতি দেয়া হবে না।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।