মামলার জট কমাতে ব্যাপক ভূমিকায় গ্রাম আদালত

S M Ashraful Azom
0
মামলার জট কমাতে ব্যাপক ভূমিকায় গ্রাম আদালত
জামালপুর প্রতিনিধি : জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন বলেন,কার্যকর ও সক্রিয় গ্রাম আদালত গ্রামীণ ছোট খাটো বিরোধ-বিবাদ নিস্পত্তির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালত আইন অনুযায়ী বর্তমানে দেশের সকল ইউনিয়নে আদালত চলমান রয়েছে।
আদালত সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা পরিচালনা করা হয়েছে। উদ্ধুদ্ধকরণ কার্যক্রম চলমান আছে। সপ্তাহে এক দুই দিন গ্রাম আদালতের জন্য নির্ধারিত হয়েছে। ইউনিয়ন পরিষদ সচিব ও  গ্রাম আদালত সহকারীগণ নিয়মিত গ্রাম আদালত পরিচালনায় সহযোগিতা, মামলার নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ, জন সচেতনতা সৃষ্টি ও সম্পৃক্ততা বৃদ্ধিকরণ, গ্রাম আদালতকে নারী বান্ধবকরণ এবং নিয়মিত প্রতিবেদন প্রেরণে ভূমিকা রাখছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজনে ১২টি ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত বারদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার,রিপোটিং ও মনিটরিং অফিসার সোনিয়া সুলতানা,জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন ।     
ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার বলেন,মানসম্মত, সক্রিয় ও কার্যকর গ্রাম আদালত পরিচালনার জন্য বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উপন্নয়ন কর্মসূচি’র আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প কার্যক্রম দেশের ১০৮০টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। জামালপুরের ৪টি উপজেলায় ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী, বকসিগঞ্জ ৩৮টি ইউনিয়ন এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top