হালকা যন্ত্রপাতি উৎপাদনে প্রণোদনা দেয়া হবে: শিল্প প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
হালকা যন্ত্রপাতি উৎপাদনে প্রণোদনা দেয়া হবে শিল্প প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশে কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য হালকা যন্ত্রপাতি উৎপাদনে প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বৃহস্পতিবার রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সহায়তা প্রদান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

কামাল আহমেদ মজুমদার বলেন, হালকা প্রকৌশল শিল্পখাতের স্বার্থে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে হালকা ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় স্থানান্তরিত করা হবে। এতে তাদের বিভিন্ন পরিষেবা প্রদান সহজ ও দ্রুত হবে।

এসময় মন্ত্রণালয়ের অধীন শিল্প নগরী ও পার্কে পরিষেবা ও অবকাঠামো সংক্রান্ত সব কাজ শতভাগ সম্পন্ন করার পর প্লট বরাদ্দের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রণালয়ে যেকোনো ডেস্কে ৩০ মিনিট ও মাঠ পর্যায়ে সাতদিনের মধ্যে ফাইল নিষ্পত্তি করতে হবে।

সেমিনারে বিটাকের সঙ্গে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। টুলস অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এরর আইএটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক।

বিটাকের মহাপরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top