এ কেমন শত্রুতা? মরে ভেসে উঠল মাছ

S M Ashraful Azom
0
এ কেমন শত্রুতা মরে ভেসে উঠল মাছ
সেবা ডেস্ক: আর্থিক লেনদেনকে কেন্দ্র করে যশোরের অভয়নগরে বিষ প্রয়োগ করায় একটি মৎস্য ঘেরের দুই লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

শনিবার সকালে উপজেলার রাজঘাট গাজীপুর গ্রামের মোল্যাপাড়ায় আসাদুল ইসলামের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উপজেলার রাজঘাট গাজীপুর গ্রামের মোল্যাপাড়ায় আসাদুল ইসলামের মৎস্য ঘেরে শনিবার সকালে একই গ্রামের লাবনী আক্তার, সাথী আক্তার, রশিদা বেগম ও রফিকুল ইসলাম বিষ প্রয়োগ করেন। ফলে দুপুরের মধ্যে উক্ত ঘেরের মধ্যে থাকা প্রায় দুই লাখ টাকার মাছ মরে ভেসে উঠতে শুরু করে।

এ ব্যাপারে ঘের মালিক আসাদুল ইসলাম বলেন, লাবনী আক্তারের সাথে কিস্তিতে টেলিভিশন ক্রয় কেন্দ্রীক আর্থিক লেনদেনে নিয়ে সমস্যা সৃষ্টি হয়। এক পর্যায়ে আমার ক্ষতি করবেন বলে লাবনী হুমকিও দেন। তারই জের ধরে গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে লাবনী আক্তার পরিচয়ে আমার কাছে চাঁদা দাবি করে হুমকি দেয়া হয়। পরদিন বুধবার সার্বিক বিষয় উল্লেখ করে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আজ শনিবার প্রকাশ্য দিবালোকে আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেন। শনিবার দুপুর থেকে ঘেরের প্রায় সব মাছ মরে ভেসে উঠতে শুরু করলে বিকালে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

লাবনী আক্তার তাঁর বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আসাদুলের মৎস্য ঘেরের বিষয়ে আমি কিছুই জানিনা। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম অভিযোগপত্রের বিষয় স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top