ধুনটে শুভসংঘের কম্বল পেল ৩০০ পরিবার

S M Ashraful Azom
0
ধুনটে শুভসংঘের কম্বল পেল ৩০০ পরিবার
রফিকুল আলম,ধুনট (বগুড়া): শুভ কাজে সবার পাশে- এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া ধুনট উপজেলায় কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘের বন্ধুদের আয়োজনে ৩০০জন হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ধুনট প্রেসক্লাব চত্ত¡রে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘ ধুনট উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের ধুনট প্রতিনিধি রফিকুল আলম, উপদেষ্টা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শুভসংঘ ধুনট উপজেলা শাখার সভাপতি রেজাউল হক মিন্টু, সহসভাপতি আলী আজগর মান্নান, সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমরান, সহসাধারণ সম্পাদক ইবনে সউদ জনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আকতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল মল্লিক, সদস্য শিথিলা খাতুন সেতু ও জলি খাতুন প্রমুখ।

শুভসংঘের কম্বল পেয়ে অকৃত্রিম হাসি দিয়ে ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামের মর্জিনা খাতুন জানান, অভাবের কারনে লেপ বা কম্বল কেনা হচ্ছিল না। কম্বল পেয়ে তিনি খুব খুশী। হাঁড় কাপানো শীতে এই কম্বলটা পেয়ে তিনি কিছুটা চিন্তামুক্ত হলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top