
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণের উপর স্থানীয় পাট চাষীদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বকশীগঞ্জ পাট অফিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার।
এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদার, বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পাটের ব্যাগের ব্যবহারে জোরদার ও পলিথিন ব্যবহার রোধ করার মাধ্যমে পাটের সুদিন ফিরিয়ে আনার জন্য কৃষকদের প্রতি আহবান করা হয়। পাশাপাশি পাটচাষকে আরো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও বীজ সংরক্ষণ করে গুণগত মান ধরে রাখার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।