হাত না থাকায় মানিক পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল

S M Ashraful Azom
0
হাত না থাকায় মানিক পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল
সেবা ডেস্ক: জন্ম থেকেই দুই হাত নেই তার। জেএসসি পরীক্ষায় পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের জেএসসি পরীক্ষার্থী মানিক রহমান।

মানিক ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ময়নার ছেলে। সে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

মঙ্গলবার জেএসসির প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে ৩২ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে মানিকের নাম দেখে অভিভূত হন তার বাবা, মা ও শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও হান মানেনি মানিক। অষ্টম শ্রেণির ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ছিলো ৭। জেএসসিতেও জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রাখলো মানিক। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন জানান, মানিক রহমান পা দিয়ে লিখলেও লেখাগুলো ঝকঝকে, স্বাভাবিক হাতের লেখার মতোই। তার লেখা দেখে আমরা চমকে গেছি।

মানিকের বাবা মিজানুর রহমান ময়না বলেন, আমার ছেলে জেএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আমরা গর্বিত। মানিক পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। আশা করি অষ্টম শ্রেণিতেও বৃত্তি পাবে সে।

মানিকের মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম বলেন, জন্ম থেকেই মানিকের দুই হাত নেই। ডান পায়ের চেয়ে বাম পা ছোট। ঠোঁট ও তালু কাটা ছিলো। পরে অপারেশন করে ঠোঁট ও তালু স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী হলেও নিজেকে স্বাভাবিক মনে করে মানিক। দুই হাত না থাকলে পা দিয়েই প্রায় সব কিছু করতে পারে সে।

মেধাবী মানিক বলেন, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। আমি সেটা দিয়েই শিখছি। স্বপ্ন পূরণে এগিয়ে যেতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top