মহাসড়কে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি

S M Ashraful Azom
0
মহাসড়কে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি
সেবা ডেস্ক: উত্তরবঙ্গের লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে গাড়ি প্রতি ট্রাক টার্মিনালের নামে টাকা নেয়াকে কেন্দ্র করে চালকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এর জেরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন চালকরা।

প্রত্যক্ষদর্শী ও ট্রাক চালকরা জানান, গত কয়েকদিন থেকে স্থানীয় ট্রাক চালকদের কাছে ট্রাক টার্মিনালের নামে ২২০ টাকা ট্রাক প্রতি চাঁদা দাবি করে টার্মিনাল কমিটি। চালকদের দাবি, দেশে চাঁদাবাজি রোধে সরকার কাজ করলেও বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে দিন দিন চাঁদাবাজির হার বাড়ছে। ফলে ট্রাক চালকরা অতিষ্ট হয়ে পড়েছেন।

বুড়িমারী স্থলবন্দর ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান চালক সমবায় সমিতির সভাপতি রবিউল হোসেন বলেন, স্থলবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে সড়কে গাড়ি দাঁড় করিয়ে অবৈধভাবে টাকা নেয়া হয়। স্থানীয় চালকদেরকে পূর্বে টার্মিনালের নামে কখনো চাঁদার টাকা দিতে হয়নি। এখন প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। চাঁদা না দিলে গাড়ি চালকদের মারধর করা হয়। প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করি। সঠিক বিচার না হলে আমরা অনির্দিষ্ট সময়ের জন্য সড়ক অবরোধের ডাক দিব।

বুড়িমারী ট্রাক টার্মিনালের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, চাঁদাবাজি নয়। ম্যানুয়াল অনুযায়ী যে চালান কাটা হয় স্থানীয় চালকরা সে টাকা দিবেন না। এই দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। 

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে এজন্য মহাসড়ক ও টার্মিনালে পুলিশ রয়েছে। আমরা গাড়ি চালক ও টার্মিনালের লোকজনদের সঙ্গে কথা বলছি। আশা করি সমস্যার সমাধান হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top