এ বছরের জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে সাড়ে ৭৬ হাজার শিক্ষার্থী

S M Ashraful Azom
0
এ বছরের জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে সাড়ে ৭৬ হাজার শিক্ষার্থী
সেবা ডেস্ক: এ বছর জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৭.৫৮ শতাংশ। এই পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।

এছাড়া এ বছর জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন।

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।

শুরুতে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রীর হাতে পিইসির ফল তুলে দেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই ফলাফল তুলে দেন। এরপর প্রতিটি শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top