অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ: তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

S M Ashraful Azom
0
অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদ
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলেছে। আমরা এরই মধ্যেই ক্ষুধাকে জয় করেছি, দারিদ্র‍্যকেও পেছনে ফেলে এগিয়ে চলছি।

মঙ্গলবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সাহিত্য সংগঠন ‘বাংলাদেশ রাইটার্স ক্লাব’ আয়োজিত ‘৩১ শে ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস’ উদযাপন অনুষ্ঠানে শহীদ মিনারে পুষ্পার্পণের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে শুধু অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রই নয়, জাতিগতভাবেও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। আর সেক্ষত্রে কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের ভূমিকা অনন্য।

জাতিগত সংঘাত ও মানুষে-মানুষে লড়াই বন্ধ করে শান্তির পৃথিবী গড়তে সাহিত্যচর্চাকে অনন্য হাতিয়ার বলে এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমরা ক্রমাগত যন্ত্রে রূপান্তরিত হচ্ছি, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটে মানুষের মানবিকতা সংরক্ষণের জন্য সাহিত্য-সংস্কৃতির চর্চাবৃদ্ধি প্রয়োজন।

ড. হাছান বলেন, গত শতকে মানুষ চাঁদে পৌঁছেছে, এই শতকে মঙ্গল গ্রহে পৌঁছানোর চেষ্টায় রত। এই পৃথিবীতে ক্ষুধা-দারিদ্র‍্য থাকার কথা নয়। কিন্তু এখনো বিশ্বে প্রতি ১০ জনে ৫ জন খাবার নষ্ট করে আর ৪ জন ভরপেট খাবার পায় না। এ অশান্তি দূর করতে লেখক দিবসের শ্লোগান ‘শান্তির পৃথিবী চাই’ অত্যন্ত সময়োপযোগী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top