বকশীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ও পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

S M Ashraful Azom
বকশীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ও পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর সোমবার বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা পযায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বকশীগঞ্জ ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. তাহেরুল ইসলাম, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,সফল জয়িতা নারী নুরজাহান বেগম, নাসরিন আক্তার, শাহীনা বেগম।

বিভিন্ন ক্যাটাগরিতে যারা জয়িতা সম্মাননা পেয়েছেন তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সফল নারী মোছা. হালিমা বেগম, সমাজ উন্নয়নে সফল নারী নুরজাহান বেগম, স্বামীর বিভীষিকাময় নির্যাতন ভুলে ঘুওে দাঁড়িয়েছেন সফল নারী শাহানা বেগম, সফল জননী নারী মাহমুদা বেগম ও শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সফল নারী ইরানী বেগম । একই সঙ্গে ক্রেষ্ট ও স্বীকৃতি সরূপ সনদপত্র বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান