ফরিদা ইয়াসমিন জামালপুরের শ্রেষ্ঠ ইউএনও

S M Ashraful Azom
0
ফরিদা ইয়াসমিন জামালপুরের শ্রেষ্ঠ ইউএনও
ফরিদা ইয়াসমিন, ইউএনও, জামালপুর
জামালপুুর সংবাদদাতা : ফরিদা ইয়াসমিন জামালপুরে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

কর্মদক্ষতার মধ্যে প্রতিবন্ধী রাসেলকে ছাগল প্রদান ও অফিসে প্রতিবন্ধীদের সেবায় কলিং বেল ব্যবস্থা চালুর বিষয়টি প্রধান্য পেয়েছে।

 এ ছাড়াও তিনি অর্ধশতাদিক প্রাথমিক বিদ্যালয় উন্নয়নেও অবদান রাখেন। ব্যক্তিগত অনুদানের অর্থায়নে প্রত্যন্ত পল্লীর গরিব শিশুদের পোষাক, খাতা, পেন্সিল, বই, স্কুল ব্যাগ শিক্ষা উপকরণ সরবরাহ, বৃক্ষরোপন, স্কাউটস কাজের জন্য তাঁবু, ড্রামসেট ছাড়াও বিভিন্ন কর্মকান্ডে দক্ষতার পরিচয় দেন। জেলা কমিটি তাঁকে এই সম্মানে মনোনীত করেন।

ফরিদা ইয়াসমিনের অনুভূতি ব্যক্ত করে বলেন-আমি যা করেছি সামান্য। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন পাশে থাকলে আরো ভালো কিছু করা যাবে। ফরিদা ইয়াসমিন ২০১৮ সালের ১৪ অক্টোবর জামালপুর সদর ইউএনও হিসেবে যোগদান করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top