শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

S M Ashraful Azom
শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
সেবা ডেস্ক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান