ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

S M Ashraful Azom
ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে করা হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক সংগঠন,উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। পরে  কুজকাওয়াজ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কৌতুক প্রদর্শন করে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ ছালাম,মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলামসহ সন্মানীত মুক্তিযোদ্ধা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ইসলামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ,পৌর মেয়র আঃ কাদের শেখসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ি লুঙ্গী বিতরন করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান